ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
RTN News

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্পনভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স মাউন্টেনে ফের হামলার হুমকিও দিয়েছেন তিনি।বুধবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান ঘটবে বলে তিনি মনে করছেন। তাঁর দাবি, ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না এবং দেশটি মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে।তবে ট্রাম্পের এই আশাবাদের সঙ্গে একমত নন তাঁর প্রশাসনের কয়েকজন শীর্ষ উপদেষ্টা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পকে সতর্ক করেছেন—সংঘাতটি তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্তও চলতে পারে। বর্তমান মেয়াদ অনুযায়ী, ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার কথা।এর আগে যুদ্ধ বন্ধের বিষয়ে একাধিক সময়সীমা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে সেসব সময়সীমার কোনোটিই স্থায়ী সমাধান আনতে পারেনি।পিকঅ্যাক্স মাউন্টেনে ফের হামলার হুমকিইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স মাউন্টেন নিয়েও নতুন করে সতর্ক করেছেন ট্রাম্প। নাতাঞ্জের ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় ভূগর্ভে দুটি গভীর টানেল কমপ্লেক্স রয়েছে।রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচন সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স এলাকায় কিছু তৎপরতা তাঁর নজরে এসেছে। ইরানকে কোনো ধরনের ‘চালাকি’ না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর হামলা চালাবে। এর আগেও জুলাইয়ের মাঝামাঝি থেকে পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়ে আসছেন তিনি।ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগকে অভিযানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।সৌদি আরবেও বাড়ছে উত্তেজনাএদিকে হরমুজ প্রণালির পাশাপাশি সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যেও উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুথিদের সাম্প্রতিক হামলায় খামিস মুশাইতসহ দক্ষিণ সৌদি আরবের চারটি শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। হুথিরা দাবি করেছে, তারা খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং আশপাশের শহরগুলোর তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সর্বশেষ সতর্কতা জারির পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, লোহিত সাগরের নিরাপত্তা এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখনো বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প