ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
RTN News

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্টপ্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পিছিয়েছে ফল প্রকাশ; পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ২০ জুলাই। তবে ফল প্রস্তুতের কাজ সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি।গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব না হলেও দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি চলছে।এরও আগে ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনার কথা জানিয়েছিলেন।চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।এখন ফল প্রকাশের দিনকে সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট