ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
RTN News

নেপালে আকস্মিক বন্যায় ২০৪ বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ৬৫০ জনের বেশি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেপালে আকস্মিক বন্যায় ২০৪ বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ৬৫০ জনের বেশি
উদ্ধার অভিযানে চারটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ছবি: বিবিসি

নেপালে আকস্মিক বন্যায় ২০৪ বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ৬৫০ জনের বেশি

নেপালে আকস্মিক বন্যায় ২০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৬৫০ জনের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এ ছাড়া নয়জন বিদেশিসহ অন্তত ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের এ বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোর্খা জেলায় উদ্ধারকাজে ৭০০-র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে চারটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণও চালানো হয়েছে। সেনাবাহিনীর ধারণা, ভূমিধসের কারণে উজানে নদীর গতিপথ আটকে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

‘মানুষ ঘুমাতে পারছে না’

রবিবারের এ বন্যা গত আগস্টে নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছে। ওই দুর্যোগে প্রায় ১ হাজার ৫০০ মানুষের প্রাণহানি হয়েছিল। নতুন করে বন্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গোর্খা জেলার গ্রামীণ পৌরসভা আরুঘাটের সরকারি কর্মকর্তা টেক বাহাদুর অধিকারী বিবিসিকে বলেন, ‘মনে শান্তি নেই, ঘরে ঘুমাতে পারছি না।’

তিনি বলেন, রবিবারের বন্যার কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। আগে তাঁদের ধারণা ছিল, ভারী বৃষ্টিপাত হলেই বন্যা হতে পারে। কিন্তু এবার বৃষ্টি ছাড়াই এমন বন্যার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

বিষয় : বিশ্ব সংবাদ এশিয়া নেপাল নেপালে আকস্মিক বন্যা

RTN News

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নেপালে আকস্মিক বন্যায় ২০৪ বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ৬৫০ জনের বেশি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x