ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
RTN News

বাসের সিট নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০; দুই ঘণ্টা বন্ধ মহাসড়ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাসের সিট নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০; দুই ঘণ্টা বন্ধ মহাসড়ক
মাদারীপুরে বাসের সিট নিয়ে সংঘর্ষ

বাসের সিট নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০; দুই ঘণ্টা বন্ধ মহাসড়ক

বরিশালে বাসের সিট নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কালকিনি উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন আগে বরিশালগামী একটি বাসের টিকিট কাটতে গিয়ে সামনের সিট চাওয়া নিয়ে এমারত ঘরামী নামে এক যাত্রীর সঙ্গে বাস কাউন্টারের কর্মীদের বাগবিতণ্ডা হয়। অসুস্থতার কারণে তিনি সামনের একটি সিট চেয়েছিলেন বলে জানা গেছে।

এ সময় কাউন্টারের সুপারভাইজার সিট দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটি শুরু হয়। পরে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের সঙ্গে এমারতের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজের চাচাতো ভাই আকাশ ফকির সেখানে এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরঘাটা সেতু এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ।

পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংঘর্ষের সময় ভূরঘাটা এলাকার প্রায় ২০টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বাসের টিকিট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয় : সংঘর্ষ অপরাধ

RTN News

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাসের সিট নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০; দুই ঘণ্টা বন্ধ মহাসড়ক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x