ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
RTN News

দীর্ঘদিন দায়িত্বে অনুপস্থিত, চাকরি হারালেন দুই পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দীর্ঘদিন দায়িত্বে অনুপস্থিত, চাকরি হারালেন দুই পুলিশ কর্মকর্তা

কর্মস্থলে ফেরেননি দীর্ঘদিন, চাকরি গেল দুই পুলিশ কর্মকর্তার

দীর্ঘ সময় ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান এবং শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। এর আগে গত ২২ সেপ্টেম্বর দুই কর্মকর্তাকে বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এস এম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে কাজে যোগ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সাড়া মেলেনি।

অন্যদিকে, মো. রহমত উল্লাহ চৌধুরী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রামে থাকার কথা থাকলেও নির্ধারিত সময় শেষে তিনি আর কর্মস্থলে যোগ দেননি। পরে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কাজে ফেরেননি।

বিভাগীয় তদন্তে মেহেদী হাসানের বিরুদ্ধে পলায়নের অভিযোগ এবং রহমত উল্লাহর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয় : পুলিশ বরখাস্ত

RTN News

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিন দায়িত্বে অনুপস্থিত, চাকরি হারালেন দুই পুলিশ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x