ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
RTN News

নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন যুবক, পরে মিলল মরদেহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন যুবক, পরে মিলল মরদেহ
সংগৃহীত

প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে, দুই সপ্তাহ পর যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে প্রবাসী এক যুবকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর আব্দুল্লাহ মিথুন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে প্রবাসী প্রতিবেশীর সম্পর্কের বিষয়টি জানার পর মিথুন নিজেই ওই ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিয়ের ব্যবস্থা করেন এবং কাবিননামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এরপর তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

মিথুনের স্বজনেরা তাঁর মৃত্যুকে ঘিরে তাঁর স্ত্রী ও প্রবাসী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী। তাঁর দাবি, স্বামীই তাঁকে ওই ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করেছিলেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

বিষয় : মৃত্যু প্রবাসী পরকীয়া বন্ধু প্রবাসী

RTN News

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন যুবক, পরে মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে, দুই সপ্তাহ পর যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে প্রবাসী এক যুবকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর আব্দুল্লাহ মিথুন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে প্রবাসী প্রতিবেশীর সম্পর্কের বিষয়টি জানার পর মিথুন নিজেই ওই ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিয়ের ব্যবস্থা করেন এবং কাবিননামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এরপর তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

মিথুনের স্বজনেরা তাঁর মৃত্যুকে ঘিরে তাঁর স্ত্রী ও প্রবাসী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী। তাঁর দাবি, স্বামীই তাঁকে ওই ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করেছিলেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x