ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
RTN News

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভে ভাঙচুর-আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভে ভাঙচুর-আগুন
পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পর শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে ভাঙচুর করে কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভে ভাঙচুর-আগুন

ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও তাঁর আত্মহত্যার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে ‘গুজব’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসের জানালার কাচ ও ফুলের টবসহ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। কিছু স্থাপনায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

একপর্যায়ে একদল শিক্ষার্থী জালন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী অভিযোগ করেন, ক্যাম্পাসে কর্মরত এক নির্মাণশ্রমিক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। পরে ওই ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং তাঁর রুমমেট অন্য শিক্ষার্থীদের জানান, তিনি আত্মহত্যা করেছেন।

তবে কপুরথলা জেলার পুলিশ সুপার গৌরব তুরা জানিয়েছেন, ধর্ষণের কোনো ঘটনার তথ্য পুলিশের কাছে নেই। তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করেছে। শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিষয় : ধর্ষণ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ধর্ষণ

RTN News

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভে ভাঙচুর-আগুন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x