ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
RTN News

সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির আহ্বান গ্র্যান্ড মুফতির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির আহ্বান গ্র্যান্ড মুফতির
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান। ছবি: এসপিএ

সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির আহ্বান গ্র্যান্ড মুফতির

সৌদি আরবকে সামরিক সহায়তার বিষয়ে আলোচনায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক হয়।

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশের সামরিক প্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে এক বিরল বার্তায় সৌদি গ্র্যান্ড মুফতি সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। দেশের সীমান্ত রক্ষা, আগ্রাসন প্রতিহত করা এবং ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা ঠেকানোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তাইফ ও ইয়ানবু লক্ষ্য করে চালানো হামলার চেষ্টাও সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নস্যাৎ করেছে বলে জানানো হয়।

এদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দর ইয়ানবুর নিরাপত্তায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তাঁর ভাষ্য, স্থাপনাটি সুরক্ষিত রাখাই এ পদক্ষেপের উদ্দেশ্য।

বিষয় : সৌদি আরব হুতি

RTN News

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির আহ্বান গ্র্যান্ড মুফতির

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x