কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রিতমের নিথর দেহ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা ম্যামের ছোট্ট ছেলে অপ্রিতম। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে।
এরপর আজ দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস থেকে অপ্রিতমের নিথর দেহ উদ্ধার করা হয়।
একটি শিশুর জীবনে এমন নির্মম পরিণতি কীভাবে এলো—এ প্রশ্ন এখন পরিবার, স্বজন ও সবার মনে। এই বয়সে তার সঙ্গে কারও এমন শত্রুতা থাকারই বা কথা কীভাবে আসে? নিখোঁজ হওয়ার পর থেকে দেহ উদ্ধারের আগ পর্যন্ত কী ঘটেছিল, তা এখন তদন্তের বিষয়।
অপ্রিতম ছিল একটি পরিবারের স্বপ্ন, একজন মায়ের বুকের ধন। তার এমন চলে যাওয়া শুধু পরিবারের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ও সমাজের জন্যই গভীর বেদনার।
আল্লাহ অপ্রিতমকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য দ্রুত সামনে আসুক—এটাই প্রত্যাশা।