ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
RTN News

কুমিল্লায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্র

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্র
নিখোঁজ অপ্রতিম। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি।

অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে।

নাহিদা নাহিদ শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান। তিনি জানান, বিকেল ৩টা থেকে অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিষয়টি থানায় জানানো হয়েছে।

অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার শনিবার ভোরে জানান, তখন পর্যন্ত ছেলের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি বলেন, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফোনটির অবস্থান গন্ধমতী এলাকায় দেখা গেছে। এরপর থেকে ফোনটির আর কোনো লোকেশন পাওয়া যায়নি।

অপ্রতিমের নিয়মিত যাতায়াত করা বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করেছে পরিবার ও পুলিশ। তাদের সবার নিজ নিজ বাসায় থাকার তথ্য পাওয়া গেছে। অপ্রতিমের সঙ্গে সর্বশেষ কখন দেখা হয়েছিল, তা জানতে বন্ধুদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করছে পুলিশ। তবে শুক্রবার রাত পর্যন্ত ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অপ্রতিমের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৯৭৪৮৮৮৬৬৫

বিষয় : পুলিশ কুমিল্লা শিক্ষক নিখোঁজ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

RTN News

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্র

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি।

অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে।

নাহিদা নাহিদ শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান। তিনি জানান, বিকেল ৩টা থেকে অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিষয়টি থানায় জানানো হয়েছে।

অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার শনিবার ভোরে জানান, তখন পর্যন্ত ছেলের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি বলেন, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফোনটির অবস্থান গন্ধমতী এলাকায় দেখা গেছে। এরপর থেকে ফোনটির আর কোনো লোকেশন পাওয়া যায়নি।

অপ্রতিমের নিয়মিত যাতায়াত করা বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করেছে পরিবার ও পুলিশ। তাদের সবার নিজ নিজ বাসায় থাকার তথ্য পাওয়া গেছে। অপ্রতিমের সঙ্গে সর্বশেষ কখন দেখা হয়েছিল, তা জানতে বন্ধুদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করছে পুলিশ। তবে শুক্রবার রাত পর্যন্ত ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অপ্রতিমের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৯৭৪৮৮৮৬৬৫

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x