ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
RTN News

দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
ম্যাচটিতে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

এশিয়ান গেমস হকিতে হার দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। ‘পুল-এ’তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি দক্ষিণ কোরিয়া। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম কোয়ার্টার।

তবে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়া। বায়ে সং মিন ও ওহ সেওং এক মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে এগিয়ে দেন। কোয়ার্টারের শেষদিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করে দক্ষিণ কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইয়াং জিহুন। এতে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়ে। শেষ কোয়ার্টারের শেষদিকে সিম জায়েওনের ফিল্ড গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘পুল-এ’তে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে ভারত, জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।

বিষয় : বাংলাদেশ হকি

RTN News

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x