ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
RTN News

চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় হাইকোর্টের জামিন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় হাইকোর্টের জামিন
ছবি: ফাইল

চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় হাইকোর্টের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় করা দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

এর আগে গত ৩ আগস্ট একই অভিযোগে করা দুই মামলায় চিন্ময় কৃষ্ণকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের কোতোয়ালী থানায় করা দুই মামলায় রোববার জামিন পেয়েছেন তাঁর মক্কেল। তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর আগে দুটি সিআর মামলাতেও তিনি জামিন পেয়েছেন।

আইনজীবী আরও জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি বর্তমানে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।

বিষয় : চিন্ময় কৃষ্ণ দাস

RTN News

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় হাইকোর্টের জামিন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x