ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
RTN News

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকায় বসবাসরত জেলাটির বাসিন্দারা। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন সমকাল

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট

নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন নোয়াখালী বিভাগ প্রত্যাশীরা। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এর আগে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার চক মসজিদ প্রাঙ্গণ থেকে শাহবাগের উদ্দেশে মিছিল বের করেন আন্দোলনকারীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছায়। পরে সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের পরনে বিভাগের দাবিসংবলিত টি-শার্ট এবং হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে নোয়াখালীকে দ্রুত পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগও বাড়বে।

এদিকে শাহবাগ মোড় অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলামোটর, মৎস্য ভবন, সায়েন্সল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কিছু যানবাহনকে বিকল্প সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয় : নোয়াখালী

RTN News

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x