ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
RTN News

প্রশ্নোত্তর পর্বে এমপি উধাও, স্পিকার বললেন ‘জিএম তো নাই’

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রশ্নোত্তর পর্বে এমপি উধাও, স্পিকার বললেন ‘জিএম তো নাই’
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

‘জিএম তো নাই’, সংসদে প্রশ্ন করতে গিয়ে আসনেই ছিলেন না বহিষ্কৃত এমপি

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে মাইক্রোফোনে নাম ডাকার পর দেখা যায়, প্রশ্নকারী সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম তাঁর আসনে নেই। এ সময় হাস্যরসাত্মক ভঙ্গিতে স্পিকার বলেন, ‘জিএম তো নাই।’ তাঁর এ মন্তব্যে অধিবেশনকক্ষে হাসির রোল পড়ে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। জিএম নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য।

সংসদীয় নিয়ম অনুযায়ী, প্রশ্ন উত্থাপনের সময় সংশ্লিষ্ট সংসদ সদস্য উপস্থিত না থাকায় তাঁর প্রশ্নটি আর উত্থাপন বা আলোচনার সুযোগ পায়নি।

জিএম নজরুল ইসলামের লিখিত প্রশ্নে দেশে বর্তমানে কতটি শ্রম আদালত রয়েছে, সেগুলোর অবস্থান কোথায়, এসব আদালতে কতটি মামলা বিচারাধীন এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত নিষ্পত্তিতে সরকার কী পদক্ষেপ নিয়েছে—তা জানতে চাওয়া হয়েছিল।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তুত করা লিখিত জবাবে বলা হয়, দেশে বর্তমানে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় অবস্থিত।

জবাব অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত এসব আদালতে মোট ২৯ হাজার ৯২৭টি মামলা বিচারাধীন রয়েছে।

বিষয় : স্পিকার অধিবেশন জাতীয় সংসদ সংসদ অধিবেশন

RTN News

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্নোত্তর পর্বে এমপি উধাও, স্পিকার বললেন ‘জিএম তো নাই’

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘জিএম তো নাই’, সংসদে প্রশ্ন করতে গিয়ে আসনেই ছিলেন না বহিষ্কৃত এমপি

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে মাইক্রোফোনে নাম ডাকার পর দেখা যায়, প্রশ্নকারী সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম তাঁর আসনে নেই। এ সময় হাস্যরসাত্মক ভঙ্গিতে স্পিকার বলেন, ‘জিএম তো নাই।’ তাঁর এ মন্তব্যে অধিবেশনকক্ষে হাসির রোল পড়ে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। জিএম নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য।

সংসদীয় নিয়ম অনুযায়ী, প্রশ্ন উত্থাপনের সময় সংশ্লিষ্ট সংসদ সদস্য উপস্থিত না থাকায় তাঁর প্রশ্নটি আর উত্থাপন বা আলোচনার সুযোগ পায়নি।

জিএম নজরুল ইসলামের লিখিত প্রশ্নে দেশে বর্তমানে কতটি শ্রম আদালত রয়েছে, সেগুলোর অবস্থান কোথায়, এসব আদালতে কতটি মামলা বিচারাধীন এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত নিষ্পত্তিতে সরকার কী পদক্ষেপ নিয়েছে—তা জানতে চাওয়া হয়েছিল।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তুত করা লিখিত জবাবে বলা হয়, দেশে বর্তমানে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় অবস্থিত।

জবাব অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত এসব আদালতে মোট ২৯ হাজার ৯২৭টি মামলা বিচারাধীন রয়েছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x