ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
RTN News

ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতারা

এনসিপি নেতাদের সঙ্গে জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি অটুট রাখার অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বতের সম্পর্ক অটুট রাখার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপি নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গেও তাঁরা মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। একই সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বত অটুট রাখার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকারের কথা জানান।

বিষয় : সারাদেশ এনসিপি

RTN News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x