ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
RTN News

ইরানের হাতে বহু ‘বিস্ময়’ জমা, শত্রুদের হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের হাতে বহু ‘বিস্ময়’ জমা, শত্রুদের হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ইরানের হাতে বহু ‘বিস্ময়’ জমা, শত্রুদের হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

শত্রুদের মোকাবিলায় ইরানের হাতে বহু ‘বিস্ময়’ জমা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা। শুক্রবার (২৮ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মজিদ ইবনে আল-রেজা বলেন, এসব ‘বিস্ময়’ নিয়ে এখনই বিস্তারিত প্রকাশ করা উচিত হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, উপযুক্ত সময়ে প্রতিপক্ষকে ইরানের গোপন সক্ষমতাগুলো সম্পর্কে জানতে হবে। তাই এসব সক্ষমতা নিয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশের প্রয়োজন নেই।

এর আগের দিন তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, যুদ্ধক্ষেত্রে নেওয়া বাস্তব পদক্ষেপের মাধ্যমে ইরান ইতোমধ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন এনেছে।

মজিদ ইবনে আল-রেজার ভাষ্য, ইরান এর মাধ্যমে দেখিয়ে দিয়েছে—দূর থেকে আঘাত করে সরে যাওয়া, সমুদ্র পাড়ি দিয়ে সেনা মোতায়েন কিংবা শুধু হুমকি দেওয়ার সময় শেষ হয়েছে।

গণমাধ্যমের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিংবা বিজয়ী পক্ষকে বদলে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিপক্ষকে ইরানের হাজার বছরের ইতিহাস পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানি জাতির সঙ্গে সবসময় সম্মানজনক ভাষায় কথা বলতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য

RTN News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের হাতে বহু ‘বিস্ময়’ জমা, শত্রুদের হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x