ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
RTN News

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন
পাশাপাশি কবরে শায়িত হলো ৫ শিশু। ছবি: আজকের পত্রিকা থেকে সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের পাশাপাশি পাঁচটি কবরে দাফন করা হয়।

নিহত শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। একসঙ্গে পরিবারের পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ‘মরা নদী’তে গোসল করতে নামে পাঁচ শিশু। পানিতে নামার কিছুক্ষণ পর তারা একে একে তলিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ সাঁতার জানত না।

এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার অভিযান চালিয়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে শিশুরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। তারা পরস্পরের আত্মীয় ও একই পাড়ার বাসিন্দা।

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তী সময়ে আরও সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, স্বজন ও স্থানীয়দের সম্মতিতে চর চাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে সেখানেই পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়।

বিষয় : শিশু রাজশাহী বিভাগ পানিতে ডুবে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও

RTN News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x