ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
RTN News

আর্জেন্টিনার ফুটবলারদের শাস্তিতে বড় সুখবর, নিষেধাজ্ঞা নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আর্জেন্টিনার ফুটবলারদের শাস্তিতে বড় সুখবর, নিষেধাজ্ঞা নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত
বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার-কোচরা। অবশেষে সেই শাস্তি তুলে নিচ্ছে ফিফা। ছবি: এএফপি

ফিফার শাস্তি থেকে স্বস্তি পেলেন আর্জেন্টিনার ফুটবলার-কোচরা

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিতর্কের অবশেষে অবসান হতে যাচ্ছে। স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচকে দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরের ধরন পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে ফিফা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো যেন শুধু বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নয়, প্রীতি ম্যাচেও কার্যকর করা হয়—এমন অনুরোধ করা হয়েছিল ফিফার কাছে। সেই আবেদন অনুমোদন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নিউজার্সির ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর উত্তেজিত হয়ে পড়েন আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস। ম্যাচে বদলি হিসেবে নেমে হলুদ কার্ড দেখার পর তিনি স্পেনের গাভি ও দানি অলমোর সঙ্গে বিবাদে জড়ান। পরে জোড়া হলুদ কার্ডে লাল কার্ড দেখেন তিনি।

ঘটনার তদন্ত শেষে পারেদেসকে ১০ ম্যাচ, নাউয়েল মলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। একই ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি জরিমানাও করা হয় সংশ্লিষ্টদের।

এএফএ জানিয়েছে, সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে তারা অপেক্ষা করছে। প্রয়োজন হলে ফিফার আপিল কমিটিতে আবেদন করা হবে। এমনকি শেষ পর্যন্ত ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। এর আগে ২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। জার্মানি ও ইতালি চারবার করে এবং আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপ জিতেছে।

বিষয় : খেলা ফুটবল আর্জেন্টিনা ফুটবল স্পেন ফুটবল

RTN News

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার ফুটবলারদের শাস্তিতে বড় সুখবর, নিষেধাজ্ঞা নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x