ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
RTN News

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর
শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা |সংগৃহীত

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাঁর স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান অভিযোগসংশ্লিষ্ট শেখ ফজলে শামস পরশ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন।

বিষয় : আদালত যুবলীগ

RTN News

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x