আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল’—হবু জীবনসঙ্গিনীকে হারিয়ে অদিতের হৃদয়বিদারক পোস্টএ
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে। নিহতদের মধ্যে ছিলেন অদিতের হবু জীবনসঙ্গিনী। প্রিয় মানুষ ও তার পরিবারের সদস্যদের হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক বার্তা দিয়েছেন অদিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অদিত লিখেছেন, “আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো।” পোস্টের সঙ্গে হবু জীবনসঙ্গিনীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন তিনি।
পোস্টে অদিত জানান, ছবিটি বুধবার তোলা। এর আগে তারা কখনো কাপল পিক তোলেননি। সেদিনই প্রথমবারের মতো একসঙ্গে ছবি তোলেন তারা। সেই ছবিই এখন তার জীবনের এক বেদনাবিধুর স্মৃতি হয়ে রইল।
পোস্টের শেষাংশে অদিত লিখেছেন, “চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকবো।”
এদিকে, অদিতের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচমেটও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আপনাকে সান্ত্বনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। উনাদের আত্মার শান্তি কামনা করছি। আপনি ধৈর্য ধরুন, খুনিদের শাস্তি নিশ্চিত করুন। আমরা আপনার সাথে আছি।”
নিহতদের স্বজন, বন্ধু ও পরিচিতজনদের এসব শোকবার্তায় প্রিয়জন হারানোর গভীর বেদনা ফুটে উঠেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।