ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
RTN News

জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ চারজনের মৃত্যু, প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ চারজনের মৃত্যু, প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা
এক ফ্রেমে হত্যার শিকার পরিবারের চারজন |সংগৃহীত

জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ চারজনের মৃত্যু, প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, মৃত্যুর রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে রংপুর জিলা স্কুল ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

গত শনিবার রাতে মাছুয়া পাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা দ্রুত প্রকাশের দাবিতে তারা আন্দোলনে নামবেন। একই সঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী (৫৫), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২) মারা যান। প্রার্থী কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করেছিলেন এবং প্রিয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশের ভাষ্য, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালাবদ্ধ বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডির বিশেষ তদন্ত দল আলামত সংগ্রহ করেছে। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে সন্দেহ করা হলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে চারজনের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে ঘিরে রংপুরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

বিষয় : শিক্ষক লাশ উদ্ধার

RTN News

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ চারজনের মৃত্যু, প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x