ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
RTN News

নেইমার–মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেইমার–মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে
সংগৃহীত

নেইমার–মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে

থিয়াগো মেন্দেস ও নেইমারের দ্বন্দ্ব বেশ পুরোনো। সময় পেরিয়ে গেলেও সেই তিক্ততা যে পুরোপুরি কাটেনি, সান্তোসের সর্বশেষ ম্যাচে আবারও তার প্রমাণ মিলেছে।

ম্যাচে নেইমারের সান্তোসের মুখোমুখি হয়েছিল থিয়াগো মেন্দেসের ভাস্কো দা গামা। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের করমর্দনের সময় নেইমারকে এড়িয়ে যান মেন্দেস। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।

ঘটনাটি নিয়ে নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও মেন্দেসের সমালোচনা করেন। এ সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর একটি মন্তব্যও তুলে ধরেন তিনি।

নেইমার ও মেন্দেসের বিরোধের শুরু ২০২০ সালে ফ্রেঞ্চ লিগের এক ম্যাচকে ঘিরে। পিএসজি ও লিওঁর সেই ম্যাচে মেন্দেসের বিপজ্জনক ট্যাকেলে চোট পান নেইমার। ওই ঘটনায় মেন্দেস লাল কার্ড দেখেন এবং পরে নেইমারের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান।

এ বছরের শুরুতে দুজন ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো দ্বন্দ্ব আবারও সামনে আসে। সম্প্রতি এক ম্যাচে মাঠেই উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। মেন্দেসের সঙ্গে সংঘর্ষের পর মাটিতে পড়ে যান নেইমার। দুজনকেই দেখানো হয় হলুদ কার্ড। বিরতির সময় টানেলেও তাদের মধ্যে কথা-কাটাকাটি চলতে থাকে।

পরে মেন্দেসকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। সাংবাদিকদের তিনি বলেন, মেন্দেস সব সময় ঝামেলা শুরু করতে চান এবং কঠিন লোকের মতো আচরণ করেন। এমনকি তাকে ‘বোকা’ বলেও মন্তব্য করেন ব্রাজিলিয়ান তারকা।

সর্বশেষ ম্যাচের আগে করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনায় তাই পুরোনো সেই দ্বন্দ্বই নতুন করে আলোচনায় এসেছে।

বিষয় : নেইমার

RTN News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নেইমার–মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x