ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
RTN News

প্রথম বিবাহবার্ষিকীর দিন ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী গুরুতর আহত

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রথম বিবাহবার্ষিকীর দিন ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী গুরুতর আহত
নিহত তাসনিম আক্তার লিজা (২১)। ফাইল ছবি

প্রথম বিবাহবার্ষিকীর দিন ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী গুরুতর আহত

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় তাসনিম আক্তার লিজা (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সামিম হাসান গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। তাঁর স্বামী সামিম হাসান অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামিম হাসানের সঙ্গে লিজার বিয়ে হয়। শনিবার ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন লিজা। পথে কালিস্থান এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। গুরুতর আহত সামিম হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সামিম হাসানের দেওয়া একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি স্ত্রীকে জীবনের সবচেয়ে বড় শক্তি ও জীবনসঙ্গী হিসেবে পাওয়াকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীকে হারানোর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : রংপুর পীরগাছা

RTN News

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রথম বিবাহবার্ষিকীর দিন ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x