ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
RTN News

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটও জনদুর্ভোগ বাড়াচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতিপ্রয়োজনীয় খাত কোনো বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও সেগুলোর অনেকটাই ছিল ‘আর্টিফিশিয়াল’। বর্তমানে একই ধরনের জনদুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্তসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয় : জেলার খবর মানববন্ধন মিছিল বরিশাল বিভাগ বরিশাল জেলা লোডশেডিং

RTN News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x