ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের সংঘর্ষে ৭ নৌসেনা নিহতের দাবি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের সংঘর্ষে ৭ নৌসেনা নিহতের দাবি
ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি

ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের সংঘর্ষে ৭ নৌসেনা নিহতের দাবি

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের মধ্যে সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে এ তথ্যের স্বাধীন কোনো নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

তাসনিম নিউজের বরাতে মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় ক্রুদের মধ্যে অসন্তোষ ও মানসিক চাপ বাড়ছিল। একই সময়ে তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘমেয়াদি মোতায়েনের প্রতিবাদে উদ্বেগ প্রকাশ ও বিক্ষোভ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। ক্রুদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তাকে দুয়োধ্বনি দেওয়া এবং তার দিকে পানির বোতল ছোড়ার দাবি করা হয়েছে।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের দাবি করা হয়েছে। ওই ঘটনায় সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে ইরানি সূত্রের দাবি।

রণতরীটির ভেতরের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা স্বাধীন কোনো সূত্রের নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে এরই মধ্যে মার্কিন সামরিক সদস্যদের পরিবারগুলোর উদ্বেগের খবর প্রকাশ পেয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, সরবরাহসংক্রান্ত সমস্যা এবং ক্রুদের ওপর মানসিক চাপের বিষয়ও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ইরানি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণতরীটি ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে। তবে সাত নৌসেনা নিহত হওয়ার দাবিটি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিষয় : যুক্তরাষ্ট্র ইরানের খবর মধ্যপ্রাচ্য সংকট জাহাজ

RTN News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের সংঘর্ষে ৭ নৌসেনা নিহতের দাবি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x