ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
RTN News

চীনে টাইফুন ‘ডলফিনের’ আঘাত, বাতিল ১,৪০০ ফ্লাইট, সরানো হলো লাখো মানুষ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চীনে টাইফুন ‘ডলফিনের’ আঘাত, বাতিল ১,৪০০ ফ্লাইট, সরানো হলো লাখো মানুষ

চীনে টাইফুন ‘ডলফিনের’ আঘাত, বাতিল ১,৪০০ ফ্লাইট, সরানো হলো লাখো মানুষ

চীনের পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কাও দেখা দিয়েছে।

চীনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে স্থলভাগে আঘাত হানে টাইফুন ‘ডলফিন’। এ সময় ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি ছিল। এর আগে শনিবার ঝড়টির প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়।

স্থলভাগে আঘাতের সময় ঝেজিয়াংয়ের তাইঝো শহর এবং পাশের ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে ঘণ্টায় প্রায় ৯৩ মাইল বেগে বাতাস বয়ে যায়। এতে উপকূলজুড়ে বড় বড় ঢেউ সৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে ঝেজিয়াংয়ের বিভিন্ন এলাকায় বন্যার পাশাপাশি ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।

সাংহাইয়ের হংকিয়াও ও পুডং বিমানবন্দরে রোববারের নির্ধারিত ফ্লাইটের বড় একটি অংশ বাতিল করা হয়। এছাড়া ঝেজিয়াংয়ের হাংঝৌ বিমানবন্দরেও প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকায় ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববার সকালে টাইফুন ‘ডলফিনের’ জন্য সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝেজিয়াংয়ের মধ্য ও পূর্বাঞ্চলের কোনো কোনো এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ঝড়ের ঝুঁকির কারণে ঝেজিয়াং ও ফুজিয়ান অঞ্চলে ২০০টির বেশি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলীয় বিভিন্ন প্রকল্পের কাজও স্থগিত করা হয়েছে। নিরাপত্তার জন্য নির্মাণকাজে ব্যবহৃত শত শত জাহাজকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ওয়েনঝৌ শহর থেকেই প্রায় ৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষের জন্য এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। ফুজিয়ানের ঝুঁকিপূর্ণ এলাকা থেকেও প্রায় ৯৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত সাংহাই ছাড়াও ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় এসব অঞ্চলে সতর্কতা জোরদার করা হয়েছে।

সূত্র: রয়টার্স

বিষয় : চীন

RTN News

সোমবার, ১০ আগস্ট ২০২৬

চীনে টাইফুন ‘ডলফিনের’ আঘাত, বাতিল ১,৪০০ ফ্লাইট, সরানো হলো লাখো মানুষ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x