ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
RTN News

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২৫

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২৫
সিলেটে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২৫

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) এবং ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা। তারা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়, আর বেঙ্গল পরিবহনের বাসটি মহাসড়কেই আটকে থাকে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিষয় : নিহত সিলেট বিভাগ সংঘর্ষ বাস সিলেট জেলা ওসমানীনগর

RTN News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২৫

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২৫

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) এবং ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা। তারা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়, আর বেঙ্গল পরিবহনের বাসটি মহাসড়কেই আটকে থাকে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x