ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
RTN News

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সহকারী শিক্ষককে মারধরের মামলায় দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আফজাল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ, মো. হামিম দেওয়ান (২৫) এবং মো. রাশেদ খান (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ২৭ জুন অভিযুক্তরা স্কুলের অফিস কক্ষ থেকে আক্তার হোসেনকে শার্টের কলার ধরে মাঠে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার পর ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সহকারী শিক্ষক আক্তার হোসেন।

এদিকে আদালতে হাজিরা দিতে এসে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে।

বিষয় : ভোলা

RTN News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x