ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
RTN News

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুরের অভিযোগ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুরের অভিযোগ

লোহার গেটে পেট্রল ঢেলে আগুন, জানালার কাচ ভাঙচুর; তদন্তে পুলিশ

সংবাদ:
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কেশব মোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তা দ্রুত নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচও ভেঙে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে এটি পেট্রলবোমার হামলা ছিল কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : হামলা আওয়ামী লীগ সাকিব আল হাসান মাগুরা

RTN News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুরের অভিযোগ

লোহার গেটে পেট্রল ঢেলে আগুন, জানালার কাচ ভাঙচুর; তদন্তে পুলিশ

সংবাদ:
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কেশব মোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তা দ্রুত নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচও ভেঙে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে এটি পেট্রলবোমার হামলা ছিল কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x