ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
RTN News

কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে
প্রতীকী ছবি

আহত সাংবাদিক হাসপাতালে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের; সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস বিএনপির

সংবাদ:
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান কাভার করতে গেলে কয়েকজন তাঁকে অডিটোরিয়াম থেকে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর বলেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। কেন তাঁর ওপর হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তাঁর ধারণা, সংবাদ প্রতিবেদন বা লেখালেখির কারণে ক্ষুব্ধ হয়েই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের সবাইকে শনাক্ত করতে না পারলেও তাঁদের বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মী বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, ঘটনার সময় তাঁরা অডিটোরিয়ামে ছিলেন। বাইরে গোলযোগের খবর পেয়ে ওসিসহ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : পুলিশ জেলার খবর কুড়িগ্রাম রংপুর বিভাগ উলিপুর সাংবাদিক

RTN News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x