ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
RTN News

টানা ছয় সপ্তাহ মজুরি বন্ধ, কমলগঞ্জে চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টানা ছয় সপ্তাহ মজুরি বন্ধ, কমলগঞ্জে চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি
কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানের সামনে বকেয়া দাবিতে সোমবার শ্রমিকদের অবস্থান

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে সাপ্তাহিক মজুরি (তলব) বন্ধ থাকায় কারখানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী বাগানের কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় তারা দ্রুত বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।

শ্রমিকদের অভিযোগ, দেড় মাস ধরে মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় বাজার করা, সন্তানদের পড়াশোনার খরচ চালানো এবং অসুস্থ স্বজনদের চিকিৎসা করানোও কঠিন হয়ে পড়েছে। অনেকেই সংসার চালাতে বাধ্য হয়ে উচ্চ সুদে ঋণ নিচ্ছেন বলেও জানান তারা।

শ্রমিকরা বলেন, দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত সব বকেয়া মজুরি পরিশোধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য সিতাংশু কর্মকার বলেন, দ্রুত শ্রমিকদের এই মানবিক সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তারও প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ চা বোর্ডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং যত দ্রুত সম্ভব শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মজুরি বৈষম্য

RTN News

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

টানা ছয় সপ্তাহ মজুরি বন্ধ, কমলগঞ্জে চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x