ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
RTN News

বিশ্বকাপে আর্জেন্টিনার হারে সর্বস্বান্ত টিকটকার, বাজিতে হারিয়ে অনুসারীদের কাছে অর্থ সহায়তার আবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপে আর্জেন্টিনার হারে সর্বস্বান্ত টিকটকার, বাজিতে হারিয়ে অনুসারীদের কাছে অর্থ সহায়তার আবেদন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার হারে সর্বস্বান্ত টিকটকার, বাজিতে হারিয়ে অনুসারীদের কাছে অর্থ সহায়তার আবেদন

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় শুধু কোটি সমর্থকের হৃদয়ই ভাঙেনি, ব্যক্তিগতভাবে বড় আর্থিক বিপর্যয়ের মুখে ফেলেছে আর্জেন্টাইন টিকটকার মার্তিনা মেন্দেজকে। দলের জয়ের ব্যাপারে অন্ধ বিশ্বাস রেখে বিপুল অঙ্কের অর্থ বাজি ধরেছিলেন তিনি। কিন্তু ফল উল্টো হওয়ায় এখন বিশাল ঋণের বোঝা নিয়ে বিপাকে পড়েছেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ট্যারোট কার্ডের ভবিষ্যদ্বাণী দেখে আর্জেন্টিনার জয়ে নিশ্চিত ছিলেন মার্তিনা। সেই বিশ্বাস থেকেই তিনি প্রায় ১৫ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) ঋণ নিয়ে পুরো অর্থই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেন।

তার লক্ষ্য ছিল বাজিতে জিতে সেই অর্থ দিয়ে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করা। কিন্তু স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নও ভেঙে যায়। বাজির পুরো অর্থ হারানোর পাশাপাশি তিনি এখন বড় অঙ্কের ঋণের দায়ে পড়েছেন।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মার্তিনা। এক বার্তায় তিনি জানান, তার ১৫ হাজার অনুসারীর প্রত্যেকে যদি এক হাজার ডলার করে সহায়তা করেন, তাহলে তিনি ঋণ পরিশোধ করে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন।

তার এই আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ সহানুভূতি প্রকাশ করলেও, অনেকেই ব্যক্তিগত সিদ্ধান্তের দায় অন্যের ওপর চাপানোর সমালোচনা করেছেন।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল

RTN News

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনার হারে সর্বস্বান্ত টিকটকার, বাজিতে হারিয়ে অনুসারীদের কাছে অর্থ সহায়তার আবেদন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x