ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

স্কুলের রাস্তা মেরামতে শিক্ষার্থীরাই মাঠে, ইউএনওর কাছে আবেদনেও মেলেনি সমাধান

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্কুলের রাস্তা মেরামতে শিক্ষার্থীরাই মাঠে, ইউএনওর কাছে আবেদনেও মেলেনি সমাধান
মাগুরার শালিখায় গতকাল বুধবার রাস্তা মেরামত করছে শিক্ষার্থীরা সংগৃহীত

স্কুলের রাস্তা মেরামতে শিক্ষার্থীরাই মাঠে, ইউএনওর কাছে আবেদনেও মেলেনি সমাধান

টানা বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তায় দুর্ভোগ; শিক্ষকদের সহায়তায় ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করল কোমলমতি শিক্ষার্থীরা

মাগুরা প্রতিনিধি: টানা কয়েক দিনের বর্ষণে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়ে মাগুরার শালিখা উপজেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেও দ্রুত কোনো ব্যবস্থা না পাওয়ায় শেষ পর্যন্ত শিক্ষকদের সহায়তায় নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়ে শিক্ষার্থীরা।

বুধবার স্থানীয়দের সহযোগিতায় সংগ্রহ করা ইটের খোয়া রাস্তায় বিছিয়ে বিদ্যালয়ে যাতায়াতের পথটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে কোমলমতি ছাত্রছাত্রীরা।

জানা গেছে, শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি বহু বছর আগে ইটের সলিং করা হলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। গরুর গাড়ি, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি টানা বৃষ্টিতে রাস্তা আরও পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়লে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যায়।

পরিস্থিতির উন্নয়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। ইউএনও বিদ্যালয় পরিদর্শন করলেও তাৎক্ষণিকভাবে কোনো সংস্কার কাজ শুরু হয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ ইটের খোয়া সংগ্রহ করে। এ কাজে স্থানীয় সমাজসেবী শুভেন্দু বিশ্বাসও সহযোগিতা করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল মোল্যাসহ অনেকেই জানায়, সামান্য বৃষ্টি হলেই তারা স্কুলে যেতে পারত না। অনেকে পা পিছলে পড়ে আহত হয়েছে, আবার কাদায় জামাকাপড় নষ্ট হওয়ায় অনেককে ক্লাস না করেই বাড়ি ফিরতে হয়েছে। তাই শিক্ষকদের সঙ্গে তারাও রাস্তা মেরামতের কাজে অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাই ভোগান্তিতে ছিলেন। বিষয়টি ইউএনওকে জানানো হলেও দ্রুত সমাধান না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় অস্থায়ীভাবে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী বলেন, রাস্তাটি জেলা পরিষদের অধীন হওয়ায় এলজিইডির প্রকল্পে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে উপজেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

বিষয় : রাস্তা

RTN News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

স্কুলের রাস্তা মেরামতে শিক্ষার্থীরাই মাঠে, ইউএনওর কাছে আবেদনেও মেলেনি সমাধান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x