ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছাল, ১২৮তম বার নতুন তারিখ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছাল, ১২৮তম বার নতুন তারিখ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছাল, ১২৮তম বার নতুন তারিখ

উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন হলেও তদন্ত শেষ হয়নি; পরবর্তী প্রতিবেদন ২৭ আগস্ট

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৮তম বারের মতো পেছানো হলো।

বুধবার নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম নতুন করে আগামী ২৭ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খানসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। বর্তমানে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে মুক্ত হয়ে পলাতক, আর অন্য আসামিরা কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত শুরুতে শেরেবাংলা নগর থানার একজন উপপরিদর্শকের (এসআই) কাছে থাকলেও ঘটনার চার দিন পর তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হলে একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়।

পরবর্তীতে, ঘটনার এক যুগ পর তদন্তে গতি আনতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই) হস্তান্তর করা হয়। গত বছরের নভেম্বরে র‌্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় পিবিআই। এদিকে, তদন্ত দ্রুত শেষ করতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্সও গঠন করা হয়েছে। তবে এত উদ্যোগের পরও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচিত হয়নি।

বিষয় : সাগর-রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন

RTN News

বুধবার, ২২ জুলাই ২০২৬

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছাল, ১২৮তম বার নতুন তারিখ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x