ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

জুলাই গণহত্যার বিচার দাবি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি সমকাল

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

শহীদদের প্রতি শ্রদ্ধা, বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে সংহতি সমাবেশ

জুলাই গণহত্যার বিচার, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে কফিন মিছিলটি শুরু হয়। পরে হলপাড়া ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংহতি সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিচার দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় সংহতি প্রকাশ করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অংশ হয়ে থাকবে। আহতদের যথাযথ চিকিৎসা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, জুলাইয়ের আন্দোলন দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। সেই চেতনা ধরে রেখে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : জুলাই শহীদ

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x