ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
RTN News

মঠবাড়িয়ার স্কুল পরীক্ষার প্রশ্নে বিতর্ক, ভাইরাল প্রশ্নপত্র ঘিরে সমালোচনার ঝড়

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মঠবাড়িয়ার স্কুল পরীক্ষার প্রশ্নে বিতর্ক, ভাইরাল প্রশ্নপত্র ঘিরে সমালোচনার ঝড়

মঠবাড়িয়ার স্কুল পরীক্ষার প্রশ্নে বিতর্ক, ভাইরাল প্রশ্নপত্র ঘিরে সমালোচনার ঝড়

ইতিহাস পরীক্ষায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা; তদন্তের কথা বলছে স্কুল কর্তৃপক্ষ

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ২০২৬ সালের প্রাক-নির্বাচনি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষার একটি প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা যায়, গত ১৪ জুলাই অনুষ্ঠিত ৭০ নম্বরের পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্নে বঙ্গবন্ধুর উপাধি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, মুজিবনগর সরকার এবং যুক্তফ্রন্ট গঠনের কারণসহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রশ্নকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

এ বিষয়ে কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন বিদ্যালয় থেকে সরাসরি প্রণয়ন করা হয় না। বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রশ্ন সংগ্রহ করা হয় এবং সেগুলো সিলগালা অবস্থায় থাকে। পরীক্ষা কমিটি পরীক্ষার দিনই প্রশ্ন খোলে। বিষয়টি কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, স্কুলের প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকেই হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছিল। পাশাপাশি প্রশ্ন ব্যবহারের আগে পরীক্ষা কমিটির যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল।

বিষয় : পিরোজপুর

RTN News

বুধবার, ১৫ জুলাই ২০২৬

মঠবাড়িয়ার স্কুল পরীক্ষার প্রশ্নে বিতর্ক, ভাইরাল প্রশ্নপত্র ঘিরে সমালোচনার ঝড়

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x