ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
RTN News

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে আটলান্টায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১,৬০০ পুলিশ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে আটলান্টায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১,৬০০ পুলিশ

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে আটলান্টায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১,৬০০ পুলিশ

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সেমিফাইনালকে কেন্দ্র করে সমর্থকদের জন্য পৃথক প্রবেশপথ; রাজনৈতিক ও উসকানিমূলক বার্তা বহনকারী ব্যানার নিষিদ্ধ

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও ইংল্যান্ড ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত সেমিফাইনালকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর। বুধবারের ম্যাচ উপলক্ষে শহরজুড়ে প্রায় ১ হাজার ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আটলান্টা পুলিশ বিভাগ (এপিডি) জানিয়েছে, বিশ্বকাপে আটলান্টা স্টেডিয়ামের এটি শেষ ম্যাচ। দর্শকদের নিরাপদ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে এফবিআইসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে এপিডি জানায়, বড় আন্তর্জাতিক আয়োজনকে সামনে রেখে নিয়মিত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রো মন্তেওলিভা জানিয়েছেন, এই ম্যাচে প্রথমবারের মতো দুই দলের সমর্থকদের আলাদা প্রবেশপথ দিয়ে স্টেডিয়ামে ঢোকানো হবে। তবে ফিফার টিকিট নীতির কারণে স্টেডিয়ামের ভেতরে সমর্থকদের সম্পূর্ণ আলাদা করে বসানো সম্ভব হবে না।

এদিকে ফকল্যান্ড (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে রাজনৈতিক বার্তা বহনকারী কোনো পতাকা, ব্যানার বা পোস্টার স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি রাজনৈতিক বা বর্ণবাদী উসকানিমূলক যেকোনো বার্তাও নিষিদ্ধ থাকবে।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস দীর্ঘদিনের। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর দুই দেশের বৈরিতা আরও তীব্র হয়। বিশ্বকাপে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল, যার কয়েকটি ম্যাচ বিতর্কিত ঘটনার জন্যও স্মরণীয় হয়ে আছে।

অন্যদিকে, ইংল্যান্ডের সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) সমর্থকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের সমর্থকেরা ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন এবং এবারও দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ফুটবল দল ইংল্যান্ড ফুটবল দল

RTN News

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে আটলান্টায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১,৬০০ পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x