ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

হরমুজ প্রণালিতে ২০% শুল্ক থেকে সরে এলেন ট্রাম্প, ইরানি বন্দরে অবরোধ বহাল

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হরমুজ প্রণালিতে ২০% শুল্ক থেকে সরে এলেন ট্রাম্প, ইরানি বন্দরে অবরোধ বহাল
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ২০% শুল্ক থেকে সরে এলেন ট্রাম্প, ইরানি বন্দরে অবরোধ বহাল

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ঘোষিত ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের ঘোষণা প্রত্যাহার করে তিনি জানিয়েছেন, শুল্ক আরোপের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক নতুন কৌশল অনুসরণ করবে যুক্তরাষ্ট্র।

তবে শুল্কের সিদ্ধান্ত বাতিল করলেও ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি দাবি করেন, তাদের নীতির কারণেই দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

ট্রাম্প আরও জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

বিষয় : ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি

RTN News

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে ২০% শুল্ক থেকে সরে এলেন ট্রাম্প, ইরানি বন্দরে অবরোধ বহাল

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে ২০% শুল্ক থেকে সরে এলেন ট্রাম্প, ইরানি বন্দরে অবরোধ বহাল

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ঘোষিত ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের ঘোষণা প্রত্যাহার করে তিনি জানিয়েছেন, শুল্ক আরোপের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক নতুন কৌশল অনুসরণ করবে যুক্তরাষ্ট্র।

তবে শুল্কের সিদ্ধান্ত বাতিল করলেও ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি দাবি করেন, তাদের নীতির কারণেই দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

ট্রাম্প আরও জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x