ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
RTN News

মোবাইল ফোন না দেওয়ায় অভিমান, টাঙ্গাইলে শিশুশিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোবাইল ফোন না দেওয়ায় অভিমান, টাঙ্গাইলে শিশুশিক্ষার্থীর মৃত্যু
নিহত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মোবাইল ফোনে গেম খেলতে চেয়েছিল আব্দুল্লাহ। এ নিয়ে পরিবারের সঙ্গে অভিমান করার পর একপর্যায়ে তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা বলেন, আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। সোমবারও সে বিদ্যালয়ে এসেছিল। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ শিক্ষার্থী টাঙ্গাইল মরদেহ শিশু

RTN News

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মোবাইল ফোন না দেওয়ায় অভিমান, টাঙ্গাইলে শিশুশিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মোবাইল ফোনে গেম খেলতে চেয়েছিল আব্দুল্লাহ। এ নিয়ে পরিবারের সঙ্গে অভিমান করার পর একপর্যায়ে তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা বলেন, আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। সোমবারও সে বিদ্যালয়ে এসেছিল। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x