ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
RTN News

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জেরিন খাতুন ওই গ্রামের জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতে খাবার খেয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কয়েক দিনের টানা বর্ষণে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকায় সাপের উপদ্রব বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

RTN News

সোমবার, ১৩ জুলাই ২০২৬

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x