ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

থামছে না বর্ষণ, ঢাকায় আরও ২–৩ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

থামছে না বর্ষণ, ঢাকায় আরও ২–৩ দিন বৃষ্টির পূর্বাভাস
সকালে টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে

ঢাকায় আরও ২–৩ দিন বৃষ্টি, ধীরে কমবে তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার | ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকালে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, জুলাই সাধারণত বৃষ্টিপ্রবণ মাস। এ বছর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হচ্ছে। তিনি জানান, রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন দিন রাজধানীতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে এর তীব্রতা ধীরে ধীরে কমবে। চলতি মাসজুড়েই বৃষ্টিপাতের এমন প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

জুলাই মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় চলতি বছরের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণের পর বিষয়টি স্পষ্ট হবে।

ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রকে আগাম সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আগামী কয়েক দিন বাইরে বের হওয়ার সময় ছাতা, রেইনকোট বা বুট ব্যবহারের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বিশুদ্ধ পানি পান, দূষিত বা নোংরা পানি এড়িয়ে চলা এবং ভারী বর্ষণের ঝুঁকিপূর্ণ এলাকায় একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বাসস

বিষয় : বৃষ্টি

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

থামছে না বর্ষণ, ঢাকায় আরও ২–৩ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x