ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
RTN News

যুদ্ধবিরতি শেষ, তবু ইরানের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুদ্ধবিরতি শেষ, তবু ইরানের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুদ্ধবিরতি শেষ, তবু ইরানের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা; ইরানের অনুরোধে কূটনৈতিক সংলাপে নীতিগত সম্মতি, তবে পুরোনো যুদ্ধবিরতি চুক্তি ‘সম্পূর্ণ শেষ’

প্রতিবেদন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি আর কার্যকর নেই। তবে তেহরানের অনুরোধে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে। এ ঘোষণা তিনি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান।

ট্রাম্প পোস্টে লেখেন, "ইরান আমাদের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা সেই অনুরোধে সাড়া দিয়ে আলোচনা অব্যাহত রাখতে নীতিগতভাবে সম্মত হয়েছি। তবে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দুই দেশের মধ্যকার পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণভাবে শেষ।"

এর আগে গত বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি "শেষ" এবং এটি আর কার্যকর নয়। সে সময় তিনি ইরানের নেতৃত্বেরও কঠোর সমালোচনা করেন এবং বলেন, সংকট নিরসনে তেহরানকে নতুন শর্তে আলোচনায় ফিরতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে এবং বিভিন্ন সামরিক হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে পরিস্থিতি আবারও সংঘাতপূর্ণ হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে হামলা, যুক্তরাষ্ট্রের বিমান অভিযান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ

RTN News

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যুদ্ধবিরতি শেষ, তবু ইরানের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x