ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
RTN News

আরও দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, বিপৎসীমার ওপরে দেশের ৬ নদীর পানি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আরও দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, বিপৎসীমার ওপরে দেশের ৬ নদীর পানি
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই, কুশিয়ারাসহ প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে বাঁধ উপচে ও ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়ছেন মানুষ। গতকাল বৃহস্পতিবার শহরতলির দানিয়ালপুর এলাকা

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু সক্রিয় থাকা এবং লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও অন্তত দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে দেশের ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং লঘুচাপের প্রভাবে আগামী এক থেকে দুই দিন সারাদেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। টানা বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান স্টেশনে। এছাড়া কুতুবদিয়ায় ৩০০ মিলিমিটার, চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার, বান্দরবানে ২৩৫ মিলিমিটার, গোপালগঞ্জে ১৪২ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার, কক্সবাজারে ১২৫ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

বিষয় : বৃষ্টি

RTN News

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আরও দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, বিপৎসীমার ওপরে দেশের ৬ নদীর পানি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x