ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
RTN News

বন্যায় ভেসে সাপের খামার ধ্বংস, চীনে পালাল প্রায় ৯০০ সাপ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্যায় ভেসে সাপের খামার ধ্বংস, চীনে পালাল প্রায় ৯০০ সাপ
চীনে সাপের খামার ভেসে যাওয়ায় প্রায় ৯ শ সাপ পালিয়ে গেছে। ছবি: সংগৃহীত

শিরোনাম:

বন্যায় ভেসে সাপের খামার ধ্বংস, চীনে পালাল প্রায় ৯০০ সাপ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার ধ্বংস হয়ে যাওয়ার পর সেখান থেকে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে। এ ঘটনায় কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, টাইফুনের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে নাননিংয়ের অধীন হেংঝৌ শহরের ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের একটি সাপের খামার বন্যার পানিতে ভেসে যায়। এরপর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক সাপ ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের প্রাথমিক হিসাবে, খামারটি থেকে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে যায়। এর মধ্যে বিষধর গোখরার পাশাপাশি বিষহীন জলসাপও রয়েছে। এখন পর্যন্ত অন্তত একজন গ্রামবাসী সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, আরও কয়েকজন সাপের কামড়ে অসুস্থ হয়েছেন।

ঘটনার পর উদ্ধারকারী দল মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি আশপাশের গ্রামের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সাপ ধরার দল গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধারের কাজ চালাচ্ছেন।

দেংওয়েই গ্রামের প্রধান উ ঝি জানান, গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশিক্ষণ ছাড়া কাউকে সাপ ধরার চেষ্টা না করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বাড়িতে সাপ দেখা গেলে দ্রুত গ্রাম কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে প্রশিক্ষিত কর্মীরা নিরাপদে সাপ উদ্ধার করতে পারেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। পালিয়ে যাওয়া সাপগুলোর বেশিরভাগই ইতোমধ্যে বন্যার পানিতে ভেসে গেছে বলে ধারণা করা হলেও অবশিষ্ট সাপগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : চীন গোখরা সাপ খামার বিচিত্র টাইফুন বন্যা

RTN News

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বন্যায় ভেসে সাপের খামার ধ্বংস, চীনে পালাল প্রায় ৯০০ সাপ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x