ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

মাশহাদে পৌঁছাল খামেনির মরদেহ, ইমাম রেজার মাজারের পাশে দাফন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাশহাদে পৌঁছাল খামেনির মরদেহ, ইমাম রেজার মাজারের পাশে দাফন
আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে। ছবি: সংগৃহীত

মাশহাদে পৌঁছাল খামেনির মরদেহ, ইমাম রেজার মাজারের পাশে দাফন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মাহান এয়ারের মরদেহবাহী বিমানটি মাশহাদ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। উল্লেখ্য, মাশহাদই খামেনির জন্মস্থান।

এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নিয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে শোকানুষ্ঠান, জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলে। নাজাফ থেকে মরদেহ মাশহাদে নেওয়ার মধ্য দিয়ে সেই কর্মসূচির শেষ পর্ব সম্পন্ন হয়েছে।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেন মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজারের পাশে দাফন করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ীই মাশহাদে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিষয় : ইরান আয়াতুল্লাহ আলী খামেনি

আর টি এন নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মাশহাদে পৌঁছাল খামেনির মরদেহ, ইমাম রেজার মাজারের পাশে দাফন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x