ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
RTN News

আন্তর্জাতিক ফুটবলকে চিরো বিদায় জানালেন নেইমার

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক ফুটবলকে চিরো বিদায় জানালেন নেইমার

যে মাঠে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা, সেই মাঠেই নামল পর্দা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমার জুনিয়রের। ঠিক ১৬ বছর পর, একই স্টেডিয়ামে শেষ হলো ব্রাজিলের এই কিংবদন্তির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্লিং হালান্ডের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

বিদায়ী বক্তব্যে ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, “আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”

নেইমারের এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিল ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গোল, অ্যাসিস্ট, শিরোপা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই তারকা কোটি ভক্তের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবেন। ফুটবলকে বিদায় নয়, বরং আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে রেখে গেলেন ব্রাজিলিয়ান এই মহাতারকা।

বিষয় : ব্রাজিল বিশ্বকাপ ফুটবল নেইমার অবসর

RTN News

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে চিরো বিদায় জানালেন নেইমার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

যে মাঠে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা, সেই মাঠেই নামল পর্দা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমার জুনিয়রের। ঠিক ১৬ বছর পর, একই স্টেডিয়ামে শেষ হলো ব্রাজিলের এই কিংবদন্তির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্লিং হালান্ডের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

বিদায়ী বক্তব্যে ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, “আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”

নেইমারের এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিল ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গোল, অ্যাসিস্ট, শিরোপা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই তারকা কোটি ভক্তের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবেন। ফুটবলকে বিদায় নয়, বরং আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে রেখে গেলেন ব্রাজিলিয়ান এই মহাতারকা।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x