ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

হালান্ডকে ঘিরে আলাদা পরিকল্পনা নয়, দলগত রক্ষণেই ভরসা আনচেলত্তির

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হালান্ডকে ঘিরে আলাদা পরিকল্পনা নয়, দলগত রক্ষণেই ভরসা আনচেলত্তির
ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও নরওয়ের স্ট্রাইকার হালান্ডের লড়াই জমতে পারে। ছবি: এআই

হালান্ডকে ঘিরে আলাদা পরিকল্পনা নয়, দলগত রক্ষণেই ভরসা আনচেলত্তির

বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিনের কাঁধে ভর করেই ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। এবার প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইউরোপের দলটি, তবে সেই পথে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

হালান্ডের পাশাপাশি নরওয়ের আক্রমণভাগে রয়েছেন আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, যিনি দলের সৃজনশীলতার অন্যতম প্রধান ভরসা। তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—হালান্ডকে থামাতে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে আনচেলত্তি জানান, হালান্ডকে আটকে রাখতে আলাদা কোনো ‘এন্টি-হালান্ড’ পরিকল্পনা নেই ব্রাজিলের। তাঁর বিশ্বাস, অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস ইতোমধ্যেই হালান্ডের বিপক্ষে একাধিকবার খেলেছেন। ফলে তাকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে তারা যথেষ্ট অভিজ্ঞ।

আনচেলত্তি বলেন, “আমার মনে হয় না, এন্টি-হালান্ড ধরনের কোনো পরিকল্পনা প্রয়োজন। আমার ডিফেন্ডাররা জানে, কীভাবে তার বিপক্ষে খেলতে হয়। তারা আগেও একে অপরের মুখোমুখি হয়েছে। দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি, যদিও আরও উন্নতির সুযোগ রয়েছে। প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে জানে।”

প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে হালান্ড এবং আর্সেনালের হয়ে গ্যাব্রিয়েল মাগালহায়েসের লড়াই নিয়মিতই দেখা গেছে। সেই অভিজ্ঞতাকেই এবার ব্রাজিলের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন ইতালিয়ান কোচ।

তিনি বলেন, “তারা কয়েকবার একে অপরের বিপক্ষে খেলেছে। আমাদের মূল লক্ষ্য ম্যাচের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া এবং প্রতিপক্ষের খেলার ধরন ভালোভাবে বিশ্লেষণ করা। নরওয়ে আক্রমণে খুবই শক্তিশালী দল।”

নরওয়েকে গোছালো ও চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে আনচেলত্তি বলেন, তারা দারুণ ফুটবল খেলছে। তবে ব্রাজিলও নিজেদের সেরা ছন্দে পৌঁছেছে এবং এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সই দিতে হবে।

জাপানের বিপক্ষে জয় দলকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস জুগিয়েছে বলেও মনে করেন অভিজ্ঞ এই কোচ। সেই আত্মবিশ্বাস নিয়েই হালান্ড-ওডেগার্ডদের নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় সেলেসাওরা।

বিষয় : ফুটবল বিশ্বকাপ-২০২৬

আর টি এন নিউজ ২৪

রোববার, ০৫ জুলাই ২০২৬

হালান্ডকে ঘিরে আলাদা পরিকল্পনা নয়, দলগত রক্ষণেই ভরসা আনচেলত্তির

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x