ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
RTN News

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান

ডিএফবির অনুরোধে পদত্যাগের দাবি জার্মান গণমাধ্যমের; নতুন কোচের দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

সংবাদ:
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর জার্মান জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসম্যান। যদিও জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে জার্মান সংবাদমাধ্যম বিল্ডস্কাই জার্মানি নাগেলসম্যানের পদত্যাগের খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিএফবি নাগেলসম্যানকে দায়িত্ব ছাড়ার অনুরোধ জানায়। পরে তিনি সেই অনুরোধ মেনে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বিল্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই নাগেলসম্যান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়েছে।

২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়া নাগেলসম্যানের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে বিশ্বকাপে ব্যর্থতার পর চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

গত ২৯ জুন বোস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবারও শিরোপার স্বপ্ন ভেঙে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে টানা তৃতীয় বিশ্বকাপেও ব্যর্থতার মুখ দেখল দলটি। সর্বশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জিতেছিল জার্মানি।

বিশ্বকাপের নকআউট পর্বে গত চার দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী কোচ ছিলেন নাগেলসম্যান। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর তিনি বলেছিলেন, শুধু বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কারণে পদত্যাগ করার মানুষ তিনি নন।

এদিকে নাগেলসম্যানের বিদায়ের পর জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান গণমাধ্যমের দাবি, ডিএফবির পছন্দের তালিকাতেও শীর্ষে আছেন তিনি। বর্তমানে Red Bull–এর গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে দায়িত্ব পালন করছেন লিভারপুলের সাবেক এই কোচ।

বিষয় : জুলিয়ান নাগেলসমান জার্মানি কোচি পদত্যাগ ফুটবল বিশ্বকাপ-২০২৬

RTN News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x