ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

লাল কার্ডেও থামেনি যুক্তরাষ্ট্র, বসনিয়াকে হারিয়ে শেষ আটে বেলজিয়ামের মুখোমুখি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লাল কার্ডেও থামেনি যুক্তরাষ্ট্র, বসনিয়াকে হারিয়ে শেষ আটে বেলজিয়ামের মুখোমুখি
ছবি- এএফপি

লাল কার্ডেও থামেনি যুক্তরাষ্ট্র, বসনিয়াকে হারিয়ে শেষ আটে বেলজিয়ামের মুখোমুখি

সান ফ্রান্সিসকোর মাঠে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। শেষ আটে স্বাগতিকদের প্রতিপক্ষ বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রিশ্চিয়ান পুলিসিকের দল। একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধের শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না যুক্তরাষ্ট্র। তবে বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে জট খোলেন ফ্লোরিয়ান বালোগান। মালিক টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে তার সামনে চলে এলে গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন তিনি।

এক গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বসনিয়া। তবে ম্যাচের ৬৫তম মিনিটে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বসনিয়ার ডিফেন্ডার মুহারোমোভিচকে বিপজ্জনক ফাউল করেন গোলদাতা বালোগান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রিপ্লে দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

১০ জনের দলে পরিণত হওয়ার পর বসনিয়া চাপ বাড়ালেও দারুণ রক্ষণ সামলে পাল্টা আক্রমণে সফল হয় যুক্তরাষ্ট্র। ম্যাচের ৮২তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মালিক টিলম্যান গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

শেষ পর্যন্ত ১০ জন নিয়েও ২-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে লড়াই নিশ্চিত করল স্বাগতিকরা।

বিষয় : যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল বসনিয়া

আর টি এন নিউজ ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লাল কার্ডেও থামেনি যুক্তরাষ্ট্র, বসনিয়াকে হারিয়ে শেষ আটে বেলজিয়ামের মুখোমুখি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x