ঢাকা    সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, লুটের অভিযোগ

প্রকাশ : ২৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, লুটের অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা।

চাঁদপুরের কচুয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান ফাতেমা বেগম। গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা মালামাল লুটের চেষ্টা চালায়।

একপর্যায়ে ফাতেমা বেগম বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের।

সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে খাটের ওপর ফাতেমা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ শুরু করে।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে অপরাধীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয় : জেলার খবর চুরি চাঁদপুর দুর্বৃত্ত চট্টগ্রাম বিভাগ

আর টি এন নিউজ ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান ফাতেমা বেগম। গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা মালামাল লুটের চেষ্টা চালায়।

একপর্যায়ে ফাতেমা বেগম বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের।

সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে খাটের ওপর ফাতেমা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ শুরু করে।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে অপরাধীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আর টি এন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x